কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা

গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। ছবি : সংগৃহীত
গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে সঙ্গে নিয়ে আহতদের দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় আহত সবার সঙ্গে দেখা না করে চলে আসায় তার গাড়ি আকটে দেয় বিক্ষুদ্ধ আহতরা ও তাদের স্বজনরা।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সামনে এ ঘটনা।

জানা যায়, সকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ নিটোরে গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা। হাসপাতালের চতুর্থ তলার পুরুষ ওয়ার্ড দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় নিয়ে পরিদর্শন করেন। এরপর তারা চলে এলে তৃতীয় তলায় থাকা আহত ও তাদের স্বজনরা ক্ষুদ্ধ হন এবং তাদের গাড়ি আটকে দেন। গাড়িতে কিল ঘুষি মারেন ক্ষুদ্ধ আহত ছাত্র-জনতা।

এ সময় হাসপাতালে আহতদের পরিদর্শনকালে উপদেষ্টার প্রোটকলে থাকা একজন এক রোগীকে ধাক্কা দেন এমন অভিযোগ এনে শোরগোলের সৃষ্টি হয়।

একই সময়ে গণঅভ্যুত্থানে আহতরা জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা না পাওয়ার অভিযোগ তোলেন। ব্যাপক তোপের মুখে তাৎক্ষনিক দ্রুত হাসপাতাল প্রাঙ্গণ ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার। তবে বিক্ষুব্ধরা তাদের গাড়ি ঘিরে আটকে রাখেন।

এ সময় গাড়ির সামনে একজন বসে পড়েন। গাড়ির ছাদে উঠে পড়েন একজন। কিছু সময় তারা গাড়িতে কিল-ঘুষিও মারতে থাকেন। নেমে আসতে বলেন গাড়ির চালককে। পরে নিরূপায় হয়ে স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান। পরে বিক্ষুব্ধরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেন এবং রাস্তায় অবস্থান নেন।

হাসপাতালের গেট বন্ধ করে সেখানে অবস্থান নেওয়ায় রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এসময় মো. হাসান নামে আহত এক শিক্ষার্থী বলেন, আমাদের এক একটা ওয়ার্ডে ৪৮ জন মানুষ আছে। কিন্তু তারা তাদের পছন্দের বিদেশি পাঁচজন সাংবাদিক নিয়ে এসেছেন এবং আমাদের দেশীয় কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। তারা দুএকজনের সঙ্গে কথা বলে চলে গেছেন। কিন্তু আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। আমরা কথা বলতে গেলেও আমাদের বাধা দেওয়া হয়েছে। আমাদের সামান্য ট্রিটমেন্ট দিয়ে তিন মাস বসিয়ে রাখা হয়েছে। আমার পায়ে ৯টি অপারেশন করা হয়েছে, তারপরও এখন পর্যন্ত সুস্থ হতে পারিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে বিদ্যুৎ বিভ্রাটে ছাত্রশক্তির অনুষ্ঠান দেরিতে শুরু, নাহিদের ক্ষোভ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

১০

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

১২

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

১৩

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৪

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

১৫

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

১৬

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

১৭

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

১৮

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২০
X