কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

সিআইআই’র তালিকায় যুক্ত হলো আরও ৫ প্রতিষ্ঠান 

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) তালিকায় আরও পাঁচটি প্রতিষ্ঠানকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। তথ্যের পরিমাণ, গুরুত্ব এবং তথ্যের নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ওই পাঁচটি প্রতিষ্ঠানকে সিআইআই তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিটি বিভাগ। তবে প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তায় এখনই সেগুলোর নাম প্রকাশ করা হয়নি। এই পাঁচটি প্রতিষ্ঠানের তালিকায় অন্তত একটি ব্যাংক রয়েছে বলেও একটি সূত্র নিশ্চিত করেছে দৈনিক কালবেলাকে।

বুধবার (৯ আগস্ট) সিআইআই প্রতিষ্ঠান সমূহের সাইবার নিরাপত্তা জোরদারে গৃহীত পদক্ষেপ বিষয়ে এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সভায় নতুন ওই পাঁচটি প্রতিষ্ঠানকে সিআইআই প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনও প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে সিআইআই হিসেবে ঘোষণা করা হয়নি। আনুষ্ঠানিক ঘোষণার আগে প্রতিষ্ঠানগুলোর নাম বা পরিচয়ও প্রকাশ করছে না আইসিটি বিভাগ বা বিভাগের আওতাধীন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ)।

ডিএসএ এর মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান দৈনিক কালবেলাকে বলেন, প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার স্বার্থেই নাম গোপন রাখা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার স্বার্থেই এখনই তাদের নাম প্রকাশ করা যাবে না। সেগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে ২৯টি সরকারি দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তথ্য পরিকাঠামো হচ্ছে কোন প্রতিষ্ঠান বা সংস্থার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক যেখানে তথ্য সংরক্ষিত থাকে। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ধারা ১৫ অনুযায়ী কোন সিস্টেমকে সিআইআই হিসেবে ঘোষণা করতে পারে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X