কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কমছে তাপমাত্রা, কবে আসছে শৈত্যপ্রবাহ?

পুরোনো ছবি
পুরোনো ছবি

গত কয়েকদিন ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। এতে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হালকা ঠান্ডা অনুভূত হওয়া শুরু হয়েছে।

কয়েক দিনের আবহাওয়া পূর্বাভাস পর্যালোচনা করে জানা গেছে, দেশে ডিসেম্বরের শুরুর দিকেই দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ। এর আগেই সারাদেশে শীত জেঁকে বসতে পারে।

রোববার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়। এর আগের দিন শনিবার সকালে ১৭.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।

দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে উত্তরের কয়েকটি জেলায়। মাঝরাতের পর ভোর পর্যন্ত গায়ে ভারি কাঁথা নিতে হচ্ছে। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি হয়ে থাকে। তবে নভেম্বর থেকেই শুরু হয় শীতের আমেজ। শীতকে কেন্দ্র করে নবান্নের গুঞ্জনও শুরু হয়েছে ঘরে ঘরে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে আগের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ১৭ দশমিক ০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সামনের দিকে যত যাবে তাপমাত্রা আরও কমতে শুরু করবে। আগামী মাসে একাধিক মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X