কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১০:১৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা প্রত্যাবাসনে চেষ্টা করতে ওআইসির প্রতি আহ্বান বাংলাদেশের

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত

রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে স্থায়ীভাবে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় করতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ওআইসির প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র জানিয়েছে, আজ দুপুর আড়াইটা থেকে প্রায় ৪৫ মিনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্বকারী মো. তোফাজ্জেল রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের জন্য আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন। তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং ওআইসিভুক্ত দেশগুলোর কাছ থেকে রোহিঙ্গাদের জন্য একটি আর্থিক তহবিল গঠনে উল্লেখযোগ্য অবদান রাখার আহ্বান জানান।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- মিয়ানমারে ওআইসির বিশেষ দূত রাষ্ট্রদূত ইবরাহিম খায়রাত, ওআইসি সহকারী মানবিকবিষয়ক পরিচালক রোহিঙ্গা ইসু্যুতে ওআইসি আইসিএইচএডি ফোকাল পয়েন্ট মোহাম্মদ আলী এলখামলিচি, কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট আফ্রিকা ও এশিয়ার প্রজেক্ট সেকশন প্রধান দানা আল মিসনাদ, প্রকল্প বিভাগ, কুয়েত জাকাত হাউসের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মজিদ সুলেমান আল আজমি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট তালাল আল বাকের, এইচসির সিনিয়র উপদেষ্টা ও জিসিসি দেশগুলোর ইউএনএইচসিআর প্রতিনিধি খালেদ খলিফা, বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ ও ইউএনএইচসিআর’র নির্বাহী সহকারী জেসিকা ওয়াটস প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X