কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিল বিআরটিএ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ড্রাইভিং লাইসেন্স পেতে নির্ধারিত ফি দিয়ে ৭ থেকে ১৫ দিনের মধ্যেই পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

রোববার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জরুরি সেবা প্রদানের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখ অর্থাৎ ২ মাস পার হওয়ার আগেই পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা শিথিল করেছে। তবে এর জন্য ফি প্রদান করতে হবে।

তিন স্তরের ফির মধ্যে অতীব জরুরি, জরুরি ও সাধারণ জরুরি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অতীব জরুরি হিসেবে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যুর ৭ থেকে ১৫ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে ৫০০০ টাকা, জরুরি ক্যাটাগরিতে ১৬ থেকে ৩০ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে ৩০০০ হাজার টাকা এবং সাধারণ জরুরি ক্যাটাগরিতে ৩১ থেকে ৬০ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে ২০০০ হাজার টাকা ফি দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরীক্ষার সময় ও স্থান সম্পর্কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চার্ট-ক্যালেন্ডার তৈরিতে বিআরটিএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট জেলায় সম্ভাব্য শিডিউল পাওয়া না গেলে আবেদনকারী পাশের জেলায়-বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে জানান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১০

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১১

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৩

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৪

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৫

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৭

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৮

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৯

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

২০
X