কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি কমছে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি অর্ধেক অর্থাৎ ৩৫০ করার প্রস্তাব করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (০২ ডিসেম্বর) এ-সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তিনি জানান, বিসিএস ফি নিয়ে নানা সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর এবারের আবেদন ফি ৭০০ টাকা দেখে সমালোচনা করছেন অনেক চাকরিপ্রার্থী। অনেকেই এত ফি নিয়ে প্রশ্ন তোলেন। সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য ৩৫০ টাকা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা প্রস্তাব করা হয়েছে।

আবেদন ফি কমানোর পাশাপাশি বিসিএসে মৌখিক পরীক্ষায় নম্বর কমানোর প্রস্তাবও করেছে পিএসসি। বর্তমান নিয়ম অনুযায়ী, ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। নম্বর কমিয়ে ১০০ করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে এটি চূড়ান্ত করা হবে। ৪৪তম বিসিএস থেকে নতুন নিয়ম কার্যকর হতে পারে।

পিএসসির পরীক্ষা শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে জানান, নতুন কমিশন এসে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় মৌখিক পরীক্ষার নম্বর কমানোর উদ্যোগ নেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসির প্রস্তাব অনুমোদন দিলে এটি বিজ্ঞপ্তি আকারে জারি করা হবে। ৪৪তম বিসিএসে পুনরায় যে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, সেখানে এটি কার্যকর করা হতে পারে।

ওই কর্মকর্তা আরও জানান, এর আগে বলা হয়, একজন প্রার্থী ৩ বার, পরে বলা হয় ৪ বার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন। এটা সাংবিধানিক লঙ্ঘন। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছি স্নাতক শেষ করে একজন প্রার্থী ৩২ বছর পর্যন্ত যতবার অংশগ্রহণের সুযোগ পাবেন ততবারই বিসিএসে অংশ নেবেন। মন্ত্রণালয় থেকে এসব বিষয়ে অনুমোদন আসলে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, প্রেষণ ও পদোন্নতি বিভাগের একজন কর্মকর্তা জানান, পিএসসির প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। আলোচনা করে তাতে অনুমোদন দেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১১

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১২

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৩

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৪

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৬

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৭

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৮

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৯

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

২০
X