কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন বলেছেন, আমরা ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক চাই। ভারত ও বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী।

সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে গত ৫ আগস্টের আগে ও পরের সম্পর্ক এক নয়। যা কিছু হচ্ছে তা সমাধান করা যায়।

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তার এমন বক্তব্যে উপদেষ্টা তোহিদ হোসেন বলেন, ব্যক্তিগতভাবে ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওনার বাসাতেও যাতায়াত ছিল। ওনি কেন এমন বক্তব্য দিলেন তা আমার বোধগম্য নয়। তবে রাজনৈতিকভাবে এ বক্তব্য সুফল বয়ে আনবে না।

তিনি বলেন, দেশের সমসাময়িক বিষয়ে কূটনৈতিকদের জানার বিষয় ছিল, উত্তরে আমি এটা বলার চেষ্টা করিনি যে, কোথাও কোনো সমস্যা নেই। সমসা আছে এবং তা সমাধানের চেষ্টা করছি।

ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, অনেক বেশি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল। সবার সহযোগিতায় তা আমরা মোকাবিলা করতে পেরেছি। প্রতি বছর দুই/একটি ঘটনা দেশে থাকে। তার মধ্যে দু-একটি ঘটনা ঘটতেই পারে। যারা ঘটনা ঘটিয়েছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি।

পররাষ্ট্র ‍উপদেষ্টা বলেন, আমরা এ বার্তা দিতে চাই যে, এ সরকার কোনো সাম্প্রদায়িক কার্যক্রম বরদাস্ত করবে না। এই মেসেজটি সবাইকে দিতে হবে। এ ব্যাপারে আইন তার নিজস্ব গতিতে চলবে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপ যে প্রতিবেদন দিয়েছে, সেটি একপেশে। এ নিয়ে লন্ডনের সঙ্গে কথা বলবে ঢাকা।

কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন তৌহিদ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X