কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত মঙ্গলবার

গ্যাস সিলিন্ডার। পুরোনো ছবি
গ্যাস সিলিন্ডার। পুরোনো ছবি

ডিসেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে কাল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার বিকেল ৩টায় ডিসেম্বর মাসের জন্য ঘোষণা করা হবে এলপিজির নতুন দাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে অক্টোবরের তুলনায় নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে বাড়ানো হয়েছিল দাম। তবে গত জুন, মে এবং এপ্রিলে কমানো হয়েছিল দাম। এ ছাড়া এলপিজির দাম গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে বাড়ানো হয়েছিল।

গত নভেম্বর মাসে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম লিটারপ্রতি ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়। গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে দাম বাড়ানো হয়েছিল। তবে গত এপ্রিল, মে, জুন মাসে দাম কমানো হয়েছিল। এ ছাড়া বিইআরসি গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে অটোগ্যাসের দাম বাড়িয়েছিল।

এলপিজি ও অটোগ্যাসের দাম ২০২৩ সালে বেড়েছিল ৭ দফা আর কমেছিল ৫ দফা। ওই বছরের জুলাই, জুন, এপ্রিল, মার্চ ও জানুয়ারি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম কমেছিল। আর ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে দাম বেড়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১০

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১১

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১২

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

১৫

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

১৬

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

১৭

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

১৮

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

১৯

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

২০
X