কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে চ্যারিটি বাজার উদ্বোধন

ফরেন সার্ভিস একাডেমিতে চ্যারিটি বাজার উদ্বোধন। ছবি : সংগৃহীত
ফরেন সার্ভিস একাডেমিতে চ্যারিটি বাজার উদ্বোধন। ছবি : সংগৃহীত

ফরেন সার্ভিস একাডেমিতে চলছে দিনব্যাপী ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার। ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এই চ্যারিটি বাজার সবার জন্য উন্মুক্ত।

শনিবার (৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এ চ্যারিটি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একদিনের এই মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

চ্যারিটি বাজারে বাংলাদেশ, চীন, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পাকিস্তান, রাশিয়া, ভুটান, ফিলিস্তিন, জাপান, দ. কোরিয়া প্রভৃতি দেশের স্টল বসেছে। ফোসার সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে। চ্যারিটি বাজার থেকে অর্জিত অর্থ আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি জিনাত আরা। এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোসার প্রধান পৃষ্ঠপোষক জাহানারা সিদ্দিকী ও প্রেসিডেন্ট শায়লা পারভীন। অনুষ্ঠানে ঢাকার চীন, থাইল্যান্ড, দ. কোরিয়া, পাকিস্তান, জাপান, নেপালসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যোগ দেন।

বিচারপতি জিনাত আরা বলেন, ফোসা একটি সামাজিক, কল্যাণমূলক অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। আজকের মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের পাশাপাশি ১৬টি বিদেশি মিশন এবং ১টি আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণ দেখতে পেরে আনন্দিত। তাদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সহযোগিতা মহৎ কাজেরই অংশ। এই সম্মিলিত প্রচেষ্টা শুধু ফোসার দাতব্য উদ্যোগকেই সমর্থন করে না, বরং আন্তর্জাতিকভাবে বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময়কেও উৎসাহিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলায় যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি মেলার বিভিন্ন স্টল প্রদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X