কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সুফিউলসহ পাঁচ কর্মকর্তার মুক্তিতে ইয়েমেন সরকারকে ধন্যবাদ জাতিসংঘের

লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনাম। ছবি : সংগৃহীত
লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনাম। ছবি : সংগৃহীত

ইয়েমেনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার জিম্মিদশা থেকে বাংলাদেশি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামসহ জাতিসংঘের পাঁচ কর্মকর্তা মুক্ত হওয়ার ঘটনায় দেশটির সরকারকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১১ আগস্ট) ইয়েমেনে জাতিসংঘের আবাসিক ও মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়ক ডেভিড গ্রাসলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ইয়েমেন সরকারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

দেড় বছর মাস আগে ইয়েমেনে আল-কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের এই কর্মকর্তাকে এনএসআইর মাধ্যমে উদ্ধার করা হয়। পরে ৯ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

গত বছরের ১১ ফেব্রুয়ারি যুদ্ধবিধ্বস্ত দেশটির দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচ কর্মকর্তাকে আল-কায়েদার সদস্যরা অপহরণ করেছিলেন। সুফিউল আনাম ছাড়া বাকি চারজন ইয়েমেনের নাগরিক।

ইয়েমেনে জাতিসংঘের আবাসিক ও মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়ক ডেভিড গ্রাসলি বাংলাদেশি সুফিউলসহ পাঁচজনের মুক্তি পাওয়ার প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, তিনি শুক্রবার জাতিসংঘের ইয়েমেনি চার কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। তাদের স্বাস্থ্য ঠিক আছে। মুকুল্লা থেকে তাদের নিয়ে এডেনে ফিরেছেন তিনি।

ডেভিড গ্রাসলি আরও বলেন, তাদের পাঁচ কর্মকর্তাই সংস্থার সব ধরনের সহায়তা পাচ্ছেন। তারা ভালো আছেন এবং পরিবারে সদস্যদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। তিনি পাঁচ কর্মকর্তার মুক্তিতে সহায়তার জন্য ইয়েমেন সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এদিকে দেশে ফিরে সাংবাদিকদের কাছে অপহরণের বিবরণ দেন সুফিউল আনাম।

তিনি বলেন, ভয়ংকর সন্ত্রাসীরা অপহরণ করার পর জীবন নিয়ে দেশে ফিরতে পারব, এটা ভাবতেও পারিনি। গত ১৮ মাস অত্যন্ত বিপৎসংকুল পরিবেশের মধ্যে ছিলাম। মনে হয়েছিল, যেকোনো মুহূর্তে সন্ত্রাসীরা আমাকে হত্যা করবে।

তিনি বলেন, ১ বছর ৬ মাস আগে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার সময় আমাকে অপহরণ করা হয়। ইয়ামেনের চারজন সহযোগী ছিলেন। অবর্ণনীয় দিন কেটেছে। প্রতিটি দিনে ছিল মৃত্যুর ভয়। ভাষায় বর্ণনা করা যাবে না। তা কেবল সিনেমায় দেখা যায়।

২০২২ সালের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘে কর্মরত সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল-কায়েদার সদস্যরা অপহরণ করে এবং তার মুক্তিপণ বাবদ ৩ মিলিয়ন মার্কিন ডলার দাবি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X