কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ৪৮৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার আসামি বাঁ দিক থেকে মমতাজ বেগম ও মো. নুরুজ্জামাল। ছবি : কালবেলা
গ্রেপ্তার আসামি বাঁ দিক থেকে মমতাজ বেগম ও মো. নুরুজ্জামাল। ছবি : কালবেলা

ঢাকার কেরানীগঞ্জের মডেল এলাকা থেকে আনুমানিক ১৫ লাখ টাকা সমমূল্যের ৪৮৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় একটি মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসও জব্দ করা হয়।

সোমবার (০৯ ডিসেম্বর) র‌্যাব-১০ এর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে মাইক্রোবাসে ঢাকার কেরানীগঞ্জ মডেল এলাকার উদ্দেশ্যে রওনা করেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। অভিযানে র‌্যাব কেরানীগঞ্জের বেউতা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ি তল্লাশি করতে থাকে। তল্লাশির একপর্যায়ে আনুমানিক ৫টা ১০ মিনিটে মাইক্রোবাসটি র‌্যাবের চেকপোস্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে সিগন্যাল দিয়ে থামায়।

সেসময় র‌্যাব সদস্যরা ওই মাইক্রোবাসে থাকা দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের মাইক্রোবাসে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা তল্লাশি করে গ্রেপ্তার আসামিদের দেখানো ও বের করে দেওয়া তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত আনুমানিক ১৪ লাখ ৬৭ হাজার টাকা সমমূল্যর ৪৮৯টি ফেনসিডিলের বোতলসহ দুজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার আসামিদের নাম মমতাজ বেগম (৩৭), স্বামী-মো. নুরুজ্জামাল ও মো. নুরুজ্জামাল (৪০), পিতা-মৃত আক্কাছ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জ মডেলসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X