কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৪:৫২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইমক্যাবের নতুন সভাপতি কুদ্দুস আফ্রাদ, সম্পাদক মাছুম বিল্লাহ

কুদ্দুস আফ্রাদ ও মাছুম বিল্লাহ। ছবি : সংগৃহীত
কুদ্দুস আফ্রাদ ও মাছুম বিল্লাহ। ছবি : সংগৃহীত

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব)-এর নির্বাচনে কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা) সভাপতি এবং মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ, ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১১টায় রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি রাজীব খান (টিভি নাইন), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম), সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া ( নিউজ ভ্যানগার্ড) এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ (দেশের কথা), শহীদুল হাসান খোকন (ইন্ডিয়া টুডে), সিয়াম সারোয়ার জামিল (আজকের কাগজ, ইমফল টাইমস), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ) ও জাকির হোসেন (স্যান্দন পত্রিকা)।

প্রসঙ্গত, ইমক্যাব নির্বাচনের (২০২৩-২৪) ভোটগ্রহণের নির্ধারিত তারিখ ছিল ১২ আগস্ট। গত ৭ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময়। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সংগঠনের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ। এ ছাড়া কোষাধ্যক্ষের রিপোর্ট উত্থাপন করেন বিদায়ী কোষাধ্যক্ষ আমিনুল হক ভুইয়া।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় অতিথিদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন রায় এবং ব্যবসায়ী কাজী সাইফুল বারি বাবলু উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X