কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মানববন্ধনে বক্তারা : পৃথিবীতে মানবাধিকার যেন আজ কথার কথা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা

ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমারসহ সারা বিশ্বে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মন্তব্য করে মানববন্ধনে বক্তারা বলেন, পৃথিবীতে মানবাধিকার যেন আজ কথার কথা। ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকারের নিশ্চয়তা দিয়ে ১৯৪৮ সালের এদিনেই গৃহীত হয় ঘোষণাটি। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে যাত্রা শুরু করেছিল, বর্তমানে তা নজিরবিহীন হুমকির মুখে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নুরুন্নবী উজ্জ্বল, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় জনতা ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, মানবাধিকার সংগঠক মনিরুজ্জামান মনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নুরুন্নবী উজ্জ্বল বলেন, মানবাধিকারের প্রবক্তারাই চাপিয়ে দিচ্ছে অন্যায় যুদ্ধ। ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হচ্ছে মানুষ। এককথায়, একখণ্ড নরককুণ্ড হয়ে উঠেছে পৃথিবী। শুধু ক্ষমতার লোভে বিশ্বজুড়ে ধ্বংসলীলায় মেতেছে বিশ্বের রাজনীতিকরা। একদিকে মানবতার বুলি আওড়াচ্ছে, অন্যদিকে মানুষ হত্যার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি মানবাধিকার হরণ করছে ‘মানবতার রক্ষকরাই’।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সারা বিশ্বেই মানবতা ও মানবাধিকার আজ হুমকির মুখে। সবখানেই অধিকার লঙ্ঘনের মহোৎসব, এক অরাজক পরিস্থিতি। স্বাভাবিকভাবে জীবনধারণের অধিকার হারিয়েছে মানুষ। নেই খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অধিকার। পরিকল্পিতভাবে চালানো হচ্ছে গণহত্যা। নির্বিচারে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে লাখ লাখ নিরীহ ও নিরপরাধ মানুষকে।

তিনি বলেন, আজ যখন আন্তর্জাতিক মানবাধিকার পালন হচ্ছে বাংলাদেশে তখন দেখা যাচ্ছে সরকারের বাণিজ্য উপদেষ্টা তেল সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে লিটার প্রতি সয়াবিন তেলের মূল্য আট টাকা বৃদ্ধি করেছে। এটিও সাধারণ মানুষের গলায় ফাঁসের মতো অবস্থা। সাধারণ মানুষের পকেট টাকার বাণিজ্য উপদেষ্টার এই সিদ্ধান্ত চরম মানবাধিকার লঙ্ঘন ছাড়া অন্য কিছুই নয়।

জাতীয় জনতা ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, মানবতা ও মানবাধিকারের বিচারে বর্তমান বিশ্ব এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে দেশে চলছে গণহত্যা আর জাতিগত নিধনযজ্ঞ। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনী ও সংঘবদ্ধ বৌদ্ধ অধিবাসীদের অভিযানের উৎকৃষ্ট দৃষ্টান্ত। মধ্যপ্রাচ্যে সিরিয়া ও ইয়েমেনে ধুঁকছে মানবতা। ক্ষুধা আর দুর্ভিক্ষের কবলে লাখ লাখ নাগরিক।

সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আজকাল বিশ্বব্যাপী ব্যাপকভাবে ঘটে চলেছে। দেশে দেশে যুগে যুগে ঘটছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। সমাজের অবহেলিত, নির্যাতিত, তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পদে পদে। সচেতন জনগোষ্ঠীরও অনেক সময় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই অবস্থা বিশ্বের উন্নত দেশগুলোতে যেমন, তার চেয়ে অনেক বেশি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X