সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘হাসিনা ১৬ বছরে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে’

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবী অধিকার পরিষদের আলোচনা সভা। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবী অধিকার পরিষদের আলোচনা সভা। ছবি : কালবেলা

শেখ হাসিনা ১৬ বছরে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাড. এস এম নুরে এরশাদ সিদ্দিকী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তিনি এ মন্তব্য করেন।

ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাড. এস এম নুরে এরশাদ সিদ্দিকী ও সভা সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাড. মো. খালিদ হোসেন।

সভাপতির বক্তব্যে অ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৬ বছরে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছেন। অথচ আওয়ামী লীগ তাকে বলেছে মাদার অব হিউম্যানিটি; ৩টি নির্বাচনে তিনি ভোট ডাকাতির মাধ্যমে এদেশের জনগণের ভোটাধিকার লঙ্ঘন করেছে, অথচ ছাত্রলীগ যুবলীগ তাকে বলেছে গণতন্ত্রের মানসকন্যা; ৫ মে শাপলা চত্বরে ইসলামপন্থিদের হত্যা করেছে এই তথাকথিত কওমি জননী। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনকারী জগন্যতম স্বৈরশাসক খুব কমই আছে।

তিনি আরও বলেন, জুলাই আগস্টের অভ্যত্থানে ২ হাজারের বেশি ছাত্র-জনতা শহীদ হয়েছে, ৩০ হাজারের উপরে পঙ্গু হয়েছে অধিকারভিত্তিক তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে। তাই নতুন বাংলাদেশ গড়তে আগে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। বিচার বিভাগ, দুদক, পুলিশ, জনপ্রশাসন, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম সবকিছুর ৮০ ভাগ সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকার করতে পারে। শুধু সংবিধান সংশোধন ব্যতীত ৮০ ভাগ সংস্কার রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির মাধ্যমে করা সম্ভব।

সভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, আইন সম্পাদক অ্যাড. শেখ শওকত হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল ড. শোয়েব মাহমুদ, সহআইন সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, অ্যাড. সাজেদুল ইসলাম রুবেল, আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. খাদেমুল ইসলাম, অ্যাড. মুমিনুল ইসলাম মমিন, অ্যাড. মেহেদী হাসান, অ্যাড. গৌরাঙ্গ লাল মন্ডল, অ্যাড. হাসিনা হাসু, অ্যাড. নার্গিস পারভীন, অ্যাড. আনোয়ার হোসেন প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১০

স্পেনের গোল কেন বাতিল হলো!

১১

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১২

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৩

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৪

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৫

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৬

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৭

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৮

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৯

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

২০
X