কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আসামি মোহাম্মদ কাজী মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত 
আসামি মোহাম্মদ কাজী মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত 

স্বর্ণ চোরাচালান মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ কাজী মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত দেড়টায় উত্তরা ৬নং সেক্টরের ১১নং রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা থানা সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ২০১৮ উত্তরা পূর্ব থানায় দায়ের স্বর্ণ চোরাচালান মামলার তদন্ত শেষে মোহাম্মদ কাজী মাহবুবুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, বিচারকার্য শেষে মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৬ মে অতিরিক্ত মহানগর দায়রা আদালত-৬ তাকে ১৪ বছরের সাজা প্রদান করে রায় ঘোষণা করেন। মামলা চলমান অবস্থায় তিনি আদালত থেকে জামিন গ্রহণ করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১০

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১১

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১২

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৩

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৪

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৫

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৬

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৭

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৯

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

২০
X