বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ৪ কর্মকর্তা বরখাস্ত

ডিএমপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
ডিএমপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লাসহ চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন- গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলাম, ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তানজিল আহমেদ এবং এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক ডিসি ও বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জসীম উদ্দীন মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ৩০ অক্টোবর রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেহেতু জসীম উদ্দীন মোল্লাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন)-এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ৩০ অক্টোবর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গুলশান বিভাগের সাবেক এডিসি মো. রফিকুল ইসলামকে বাড্ডা থানার মামলায় গত ১৮ অক্টোবর গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সেহেতু, রফিকুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৮ অক্টোবর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন রফিকুল ইসলাম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রাফিক-যাত্রাবাড়ী জোনের এসি তানজিল আহমেদকে যাত্রাবাড়ী থানার মামলায় গত ১৫ অক্টোবর গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। সেহেতু, তানজিল আহমেদকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন)-এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৫ অক্টোবর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তানজিল আহমেদ বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাটহাজারী মডেল থানার মামলায় গত ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করে তাকে আদালতে প্রেরণ করা হয়। সেহেতু, রফিকুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন)-এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৩ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন রফিকুল ইসলাম ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১০

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১১

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১২

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৩

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৪

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১৫

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৬

মেসির পেনাল্টি মিস 

১৭

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১৮

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১৯

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

২০
X