কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার : খাদ্য উপদেষ্টা

বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সবার আগে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল খাদ্য উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে মতবিনিময়কালে তিনি তাদের উদ্দেশে এসব কথা বলেন।

সাক্ষাৎকালে এ সময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জাইকার পক্ষ থেকে তাদের সহায়তায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত চলমান প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খাদ্য উপদেষ্টাকে অবহিত করা হয়।

খাদ্য উপদেষ্টা এ সময় দেশের মানুষের খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাইকার সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইনস্টিটিউটের (আইএফপিআরআই) দক্ষিণ এশিয়ার পরিচালক শহীদুর রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

আইএফপিআরআইয়ের পক্ষ থেকে পরিচালক শহীদুর রশীদ বাংলাদেশে তাদের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খাদ্য উপদেষ্টাকে অবহিত করা হয়।

খাদ্য উপদেষ্টা এ দেশে আইএফপিআরআইয়ের গত পঞ্চাশ বছরের কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতেও তাদের গবেষণা অব্যহত থাকবে এবং এসব গবেষণা বাংলাদেশের মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X