কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘মোদির বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে অন্তর্বর্তী সরকারকে’

বাঁ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ও ডানে জাতীয় নাগরিক কমিটির লোগো। ছবি : সংগৃহীত
বাঁ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডানে জাতীয় নাগরিক কমিটির লোগো। ছবি : সংগৃহীত

বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বক্তব্য দিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে তার প্রতিবাদ জানাতে হবে। এমন দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির ‘বিজয় র‍্যালি’ পরবর্তী সমাবেশে এ দাবি জানান তিনি। র‌্যালিটি বাংলামোটর থেকে শুরু হয়ে কাঁটাবন, কেন্দ্রীয় শহিদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

আখতার হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় না বলে, ভারতের বিজয় উল্লেখ করেছেন। বিজয় দিবস নিয়ে এমন হীন বক্তব্যের প্রতিবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত এ বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে।

এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, মোদিকে জানিয়ে দিতে চাই, এটা গুজরাট নয় বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না, গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। পৃথিবীর সব দেশকে বলে দিতে চাই, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হতে হবে সম্মানের-সমতার।

তিনি বলেন, কেউ শোষণের দৃষ্টিতে তাকালে চোখ উপড়ে ফেলব। আগামীর বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের রাষ্ট্র কায়েম করবে জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দেশ ক্রান্তিকাল অতিবাহিত করছে, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হিন্দুত্ববাদী আগ্রাসন প্রতিনিয়ত দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করে যাচ্ছে।

তিনি বলেন, আগামীতে দেশের ওপর যতো আক্রমণ আসুক, রক্ত দিয়ে প্রতিহত করব। আমাদের সামনে দুটি শত্রু। একটি দিল্লির হিন্দুত্ববাদী শক্তি, আরেকটি দিল্লির এক্সটেনশন মুজিববাদী শক্তি। এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবিলা করতে হবে। ঢাকাকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, ৫ আগস্টের আগে ও পরে দুই হাজার মানুষ এবং অসংখ্য গুম ও খুনের জন্য দায়ী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সীমান্তে যারা হত্যা করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১০

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১১

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১২

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৩

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৪

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৫

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৬

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৭

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৮

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৯

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

২০
X