কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এস আলম পরিবারের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ 

এস আলম পরিবারের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ 
ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকের ১২৫টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, ওই হিসাবসমূহে ২২ কোটি পঁয়ষট্টি লাখ ঊনপঞ্চাশ হাজার একশত একানব্বই টাকা থাকা অস্বাভাবিক ও সন্দেহজনক। অবৈধভাবে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ গোপন উদ্দেশ্যে উল্লিখিত ব্যাংক হিসাবসমূহে রাখা হয়েছে। যে কোনো সময় এসব অর্থ বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। কাজেই মানিলন্ডারিং প্রতিরোধে ওই ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক মো. আবু সাইদ এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার পরিবারের নামীয় ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধের আবেদন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১০

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১১

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১২

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৩

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৪

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৫

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৭

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৮

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৯

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

২০
X