কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালকের পরিচয়

আ. ছালাম খান। ছবি : সংগৃহীত
আ. ছালাম খান। ছবি : সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন আ. ছালাম খান।

রোববার (২২ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও প্রধান কার্যালয়ে তিনি যোগদান করেন।

সর্বশেষ তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খান ১৮তম বিসিএসের মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। সেখান থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম সম্পন্ন করেন। এ ছাড়া মুর্শিদাবাদের সারুলিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে ইফতাহ সম্পন্ন করেন।

তিনি চাকরি জীবনে সহকারী জজ হিসেবে ফরিদপুর জেলা থেকে কর্মজীবন শুরু করেন। এ ছাড়া নোয়াখালী, নড়াইল, যশোর, বাগেরহাট, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর জেলায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন। সর্বশেষ খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। চাকরি জীবনে সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

আ. ছালাম খান রাষ্ট্রীয় কাজে সৌদি আরব, ভারত, কুয়েতসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন। তার নিজ জেলা মাদারীপুর। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার কন্যা তাসমিন খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষে অধ্যয়নরত। তার স্ত্রী জাহানারা বেগম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে অবসর গ্রহণ করেছেন।

এদিকে রোববার সকাল ১০টায় নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন। এ ছাড়া আজ বিকেল ৩টায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১০

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১১

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১২

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৩

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৪

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৫

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৬

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৭

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৮

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৯

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

২০
X