কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বুদ্ধিজীবী কবরস্থানে আজ সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ 

উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত
উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তার দাফন সম্পন্ন হবে বলে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ সোমবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (২২ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আজ দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া প্রয়াত হাসান আরিফের বিদেহী আত্মার শান্তি কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে, সর্বশেষ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে উপদেষ্টা এএফ হাসান আরিফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও শ্রদ্ধা শেষে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হিমগরে রাখা হয়েছে।

হাসান আরিফের মেয়ে কানাডা থেকে দেশে ফেরার পর সোমবার রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে মুয়াজ আরিফ। তিনি বলেন, সোমবার মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সময়টা জোহরের আগেই হওয়ার সম্ভাবনা বেশি।

উল্লেখ্য, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X