কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার মালা, সম্পাদক আবুল কাশেম

দৌলত আকতার মালা ও আবুল কাশেম। ছবি : কালবেলা
দৌলত আকতার মালা ও আবুল কাশেম। ছবি : কালবেলা

অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ‌্য ফাইনা‌ন্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরেক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৫-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাসান হা‌ফিজ ফল ঘোষণা করেন।

নির্বাচনে ইআরএফের ২১৪ ভোটারের মধ্যে ১৯৭ জন ভোট দিয়েছেন। দৌলত আকতার মালা ১১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা পেয়েছেন ৮২ ভোট।

১০১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের বি‌শেষ আশরাফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আজিজুল ইসলাম ৭৫ ভোট, ইআরএফের জ্যেষ্ঠ সদস্য সিরাজুল ইসলাম কা‌দির পেয়েছেন ২১ ভোট।

সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি অবজারভারের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট। এ ছাড়া চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ পেয়েছেন ৪৩ ভোট এবং বাংলা ভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ পেয়েছেন ৬ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মানিক মুনতা‌শির ও অর্থ সম্পাদক পদে দৈনিক বর্তমানের আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তথ‌্য, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক শেখ শাফায়াত ‌হো‌সেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ ছাড়া চার সদস্য পদে নিউ এজের বিশেষ প্রতিনিধি এএসএম মঈনুল হক, ইআরএফের জ্যেষ্ঠ সদস্য কায়েস মোহাম্মদ সোহেল, আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. জা‌কির হো‌সেন এবং জা‌গো নিউজের বিশেষ প্রতিনিধি ইব্রাহিম হো‌সেন অভি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সদস্য পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এএসএম মঈনুল হক। তিনি পেয়েছেন ১২৭ ভোট। নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবদাল আহম্মেদ। নির্বাচন অনুষ্ঠানের আগে ২০২৩-২৪ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X