বাসস
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নতজানু নয়, সম্পর্ক হবে বাস্তবভিত্তিক : উপদেষ্টা মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অতীতের ‘নতজানু পররাষ্ট্রনীতি’ থেকে বেরিয়ে এসে সব দেশের সঙ্গে ‘বাস্তবসম্মত’ সম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষির শক্তি বাড়াতে আমাদের সক্ষমতা বাড়াতে চাই। রোববার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের পরিচালনায় ‘নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা : অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’ শীর্ষক পররাষ্ট্র নীতি সংলাপে অংশ নিয়ে উপদেষ্টা এ মন্তব্য করেন।

মাহফুজ বলেন, জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে দেশের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পররাষ্ট্রনীতিতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো রাজনৈতিক দল বা ধর্মের এজেন্ডা বাস্তবায়ন না করে বাংলাদেশের সর্বোত্তম স্বার্থে কাজ করতে হবে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহফুজ এটাকে ভারত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন।

তিনি আরও বলেন, আমরা শুনছি যে, তাকে (হাসিনা) প্রত্যর্পণ করা হবে না।

উপদেষ্টা মাহফুজ পররাষ্ট্র নীতির সব বিষয়ে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সংলাপে অংশ নিয়ে অভ্যন্তরীণ সংস্কার ও বৈদেশিক নীতির উদ্দেশ্য সাধনে সরকারের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন।

পররাষ্ট্র সচিব বলেন, আগামী দিনে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X