কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১২:২৩ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

বর্ণিল আলোকসজ্জায় ইংরেজি বর্ষবরণ

আতশবাজি। ছবি : সংগৃহীত
আতশবাজি। ছবি : সংগৃহীত

নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা। এই নিয়েই শুরু হলো আগামীর ‘২০২৫’। অর্জন-ব্যর্থতা, সুখ-দুঃখ সবকিছু নিয়ে সবাই পুরো উদ্যমে শুরু করছে নতুন বছর। বিশ্বের বিভিন্ন দেশের মতো পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে বাংলাদেশেও বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার-২০২৫’।

নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো ঐতিহ্যবাহী আতশবাজির মধ্য দিয়ে ২০২৫ সালকে বরণ করে নেন বিশ্বের কোটি কোটি মানুষ।

ঘড়ির কাঁটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধানো আতশবাজি আর বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে এ উদযাপন শুরু হয়। বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন শহরের পয়েন্টগুলোতে মনোমুগ্ধকর আতশবাজি আলোকসজ্জার মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব শুরু হয়। সব বয়সের মানুষ মেতে উঠেন বর্ষবরণের উৎসবে।

বিশ্বের বিভিন্ন দেশে বর্ষবরণকে কেন্দ্র করে জমকালো আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন করা হয়ে থাকে। ২০২৪ সালকে বিদায় জানিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় একে একে ২০২৫ সাল বরণ করে নেয় বিভিন্ন দেশ।

বর্ষবরণকে কেন্দ্র করে দেশের নিরাপত্তাব্যবস্থা ছিল বেশ জোরদার। শুধু থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা মহানগরীতে ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস পৃথক বার্তায় ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে বার্তা পাঠিয়ে প্রিয়জন ও বন্ধু-বান্ধবদের শুভ কামনা জানাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X