কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গয়েশ্বর রায়ের সহধর্মিণী প্রয়াত ঝর্ণা রায়ের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত

প্রয়াত ঝর্ণা রায়ের আদ্যশ্রাদ্ধ। ছবি : কালবেলা
প্রয়াত ঝর্ণা রায়ের আদ্যশ্রাদ্ধ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সহধর্মিণী প্রয়াত ঝর্ণা রায়ের আত্মার শান্তি কামনায় আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মির্জাপুরে গয়েশ্বর রায়ের বাসভবনে এ শ্রাদ্ধ অনুষ্ঠান হয়।ঝর্ণা রায় ৭০ বছর বয়সে গত ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পরলোকগমন করেন।

গয়েশ্বর রায়সহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রয়াত ঝর্ণা রায়ের আত্মার শান্তি কামনা করেন কেরানীগঞ্জের বিভিন্ন ধর্মের মানুষজন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপুসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন কমিটির জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উত্তম সরকার, রাজীব ধল তমাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালসহ ব্যবসায়ী নেতারা, আইনজীবী, প্রকৌশলীসহ নানা পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

অতিথিদের অভ্যর্থনা জানান গয়েশ্বর রায়ের পুত্র অমিতাভ রায়, তার সহধর্মিণী নিপুণ রায় চৌধুরী, কন্যা অপর্ণা রায় চৌধুরী, জামাই সুভাষ চন্দ্র দাস। অনুষ্ঠানস্থলে প্রয়াত ঝর্ণা রায়ের প্রতিকৃতির সামনে নীরবে দাঁড়িয়ে তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মানুষজন। অতিথিদের সুকৃতি ভোজে আপ্যায়ন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X