কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৯:০৮ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের মাজারে হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

শাহ চেরাগ মাজার ইরান। ছবি: বিবিসি
শাহ চেরাগ মাজার ইরান। ছবি: বিবিসি

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের শাহ্ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সরকার শোকাহত পরিবার ও ভ্রাতৃপ্রতীম দেশ ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আজ বুধবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকার প্রত্যয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নিরপরাধ তীর্থযাত্রী ও ধর্মীয় স্থানের ওপর হামলাকে বিবেকহীন ও কাপুরুষতাপূর্ণ কাজ বলে মনে করে এবং এ ধরনের জঘন্য হামলার বিরুদ্ধে ইরানের জনগণের সাথে সংহতি প্রকাশ করে।

গত রোববার সন্ধ্যায় শিয়া মুসলিমদের মাজারটিতে হামলা চালায় এক সশস্ত্র সন্ত্রাসী। তাকে ইরানের পুলিশ গ্রেপ্তার করেছে। এ হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়। শাহ্ চেরাগ মাজারে চালানো এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

গত বছরের অক্টোবরে এই মাজারে হামলার ঘটনায় ১৫ জন নিহত হয়েছিল। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X