বাসস
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার ক্ষুদ্রঋণ চালু করবে আর্জেন্টিনা

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সিজা। ছবি : সংগৃহীত
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সিজা। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনায় ক্ষুদ্রঋণ ব্যবস্থা চালু করার জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো সিজা। রোববার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ সহযোগিতা কামনা করেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত।

তিনি বলেন প্রধান উপদেষ্টাকে, ফুটবলকে কেন্দ্র করে আমাদের যে আবেগ আছে, তাতে দুই দেশের লাভের জন্য আমরা এর সদ্ব্যবহার করতে পারি। আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা দুই দেশের জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি করতে পারে।

এ সময় আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে বাংলাদেশের দূতাবাস খোলার বিষয়টিও বিবেচনার জন্য অনুরোধ করেন মার্সেলো সিজা।

আর্জেন্টাইন রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমানে আর্জেন্টিনার বাংলাদেশের সঙ্গে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে, যা তার দেশের পক্ষে ঝুঁকে আছে। তিনি বলেন, আর্জেন্টিনার সরকার বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যে সমতা আনার চেষ্টা করছে।

বর্তমানে আর্জেন্টিনা বাংলাদেশে সয়াবিন, গম, ভুট্টা, কাঁচা তুলাসহ অন্যান্য পণ্য রপ্তানি করে এবং বাংলাদেশ থেকে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি করে।

রাষ্ট্রদূত তুলা, যৌথ বিনিয়োগ, ওষুধশিল্প, টেক্সটাইল, নারী ফুটবলসহ খেলায় সহযোগিতা বৃদ্ধি, ক্ষুদ্রঋণ, বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ, এলএনজি ও ধানের রোগ প্রতিরোধসহ বিভিন্নখাতে নিবিড়ভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রদূত সিজা ২০২৪ সালের ২৯ আগস্ট জোরপূর্বক গুম প্রতিরোধে বাংলাদেশের আন্তর্জাতিক গুমবিরোধী সনদে স্বাক্ষর করার প্রতিশ্রুতির প্রশংসা করেন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের আবেগময় ফুটবল সম্পর্কের ওপর ভিত্তি করে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে আবেগের সম্পর্ক রয়েছে। আমরা এর ওপর ভিত্তি করে সম্পর্ক গড়ে তুলতে পারি। মাঠ প্রস্তুত, আমরা এটাকে অনন্য ক্ষেত্রে নিয়ে যেতে পারি।

এ ছাড়া তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত বাণিজ্য ও বিনিয়োগের জন্য পূর্ণ মালিকানা বা যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ অনুসন্ধান এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার কথাও বলেন।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১০

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১১

এনসিপির এক নেতা বহিষ্কার

১২

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৩

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৪

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৫

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৬

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৮

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৯

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

২০
X