টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ছে যমুনার পানি, প্লাবিত হতে পারে নতুন নতুন এলাকা

যমুনার পানি বৃদ্ধি। ছবি : কালবেলা
যমুনার পানি বৃদ্ধি। ছবি : কালবেলা

টাঙ্গাইলে যমুনা নদীতে গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁইছুঁই করছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া টানা কয়েকদিনে ভারি বর্ষণে জেলায় সদর উপজেলাসহ নাগরপুর, ভুয়াপুর, গোপালপুর, বাসাইল ও মির্জাপুরের নিম্নাঞ্চলের মানুষ বিপাকে পড়েছে।

এদিকে ধলেশ্বরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ঝিনাই নদীর পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে টাঙ্গাইলের সব নদনদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিছু কিছু স্থানে ছুঁইছুঁই করছে।

সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, আমার এ ইউনিয়নটা বহুকাল ধরেই রাক্ষুসী যমুনায় গ্রাস করতেছে। যমুনা বর্ষার শুরু থেকে এখন পর্যন্ত ভাঙাভাঙির মধ্যেই আছে আমাদের এ ইউনিয়ন।

তিনি বলেন, বর্তমানে যমুনা নদীর পানি কয়েকদিন ধরে বাড়তে শুরু করছে। এর ফলে ভাঙনও শুরু হয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ড দ্রুত ভাঙন প্রতিরোধে আশ্বাস দিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু করা হবে।

এ ছাড়া সদর উপজেলার যমুনা নদীর পাড়ঘেঁষা হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান নূর-ই আলম তুহিন বলেন, আমার ইউনিয়ন যমুনা নদী সংলগ্ন হওয়ায় দ্রুত পানি প্রবেশ করে। এতে চরম বিপাকে পড়ে স্থানীয়রা। যার ফলে ইউনিয়নবাসীর চলাচলের জন্য এরই মধ্যে ১০টি কাঠের সাঁকো তৈরি করেছি।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাখিল রায়হান বলেন, যমুনা নদীতে গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ প্রবাহিত হচ্ছে। আগামী দু-তিন দিন পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া টানা কয়েকদিনে ভারি বর্ষণে জেলায় সব নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে যমুনাসহ সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X