কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে যাচ্ছেন। সম্মেলন শেষে ২৫ জানুয়ারি দেশে ফিরে আসবেন।

তিনি বলেন, সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।

উপ-প্রেস সচিব বলেন, সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সেখানে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। এ ছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি নজর দিতে আহ্বান জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১০

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১১

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১২

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৩

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৪

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৭

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৯

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

২০
X