কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৭:৩১ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে আসা ভারতীয় কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড, আটক ২

অবৈধভাবে আসা ভারতীয় কাপড় আনায় আটক দুজন। ছবি : সংগৃহীত
অবৈধভাবে আসা ভারতীয় কাপড় আনায় আটক দুজন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি-কাপড়, কসমেটিক্স ও সিরাপসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনন্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সিলেট থেকে ঢাকাগামী সন্দেহজনক পাথরবোঝাই একটি ট্রাককে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি না থেমে সংকেত অমান্য করে দ্রুত পালাতে থাকে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা ট্রাকটি ধাওয়া করে আটক করে। পরে ট্রাকটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ শাড়ি-কাপড়, শ্যাম্পু, ক্রিম (সানরাইস) এবং সিরাপসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত শাড়ি-কাপড় ও কসমেটিক্সের পরিমাণ সর্বমোট ৯ হাজার ২২১ পিস (শাড়ি ২৯৯১ পিস, লেহেঙ্গা ৭০ পিস, শ্যাম্পু ১২০ পিস, ক্রিম ৫ হাজার পিস এবং সিরাপ ১ হাজার ৪০ পিস)।

তিনি আরও বলেন, পরে জব্দকৃত শাড়ি-কাপড় ও কসমেটিক্স সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X