কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ।

রোববার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আরএফইডি-টক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া, সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না। এবার তপশিল ঘোষণার আগে নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ।

নাসির উদ্দিন বলেন, সংস্কার কমিশনের বেশকিছু সুপারিশ ইসির সংবিধানিক দায়িত্বের পরিপন্থি। সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব অন্য কাউকে দেওয়া সংবিধান পরিপন্থি, কমিশনের এই সুপারিশ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া সীমানা নির্ধারণে সংস্কার কমিশনের স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করার সুপারিশের কোনো মানে নেই। ইসি নিজেই স্বাধীন প্রতিষ্ঠান। ইসির অধীনেই এই দায়িত্ব থাকা উচিত।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুপারিশ অনেক দেওয়া যায়, কিন্তু যারা বাস্তবায়ন করবেন তারা বুঝবেন কি কি বাধা আছে সুপারিশ বাস্তবায়নে।

কম সংস্কার চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন, আর আরেকটু বেশি সংস্কার চাইলে ২০২৬ সালের জুনে জাতীয় নির্বাচনের সময়সীমার কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে উল্লেখ করেন নাসির উদ্দিন।

সিইসি বলেন, মে-জুন মাস বর্ষাকাল থাকে। বর্ষাকালে অতীতে নির্বাচন আয়োজন করতে দেখা যায়নি। নির্বাচনের দেড়-দুই মাস আগে তফসিল ঘোষণা করতে হবে। তার মানে অক্টোবর পর্যন্ত সময় আছে। আগামী ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে। আইনকানুন, বিধিবিধান দ্রুত নির্ধারণ করতে হবে, যাতে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি নেওয়া যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X