কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাসস এমডিকে ডিইউজের ৭২ ঘণ্টার আলটিমেটাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকের দেওয়া আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ চিঠি ৭২ ঘণ্টার মধ্যে দুঃখপ্রকাশ করে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বাসস কার্যালয়ে অনুষ্ঠিত ডিইউজের সংশ্লিষ্ট ইউনিট সভায় এ আলটিমেটাম দেন সংগঠনটির নেতারা। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি মো. শহিদুল ইসলাম। সভার শুরুতে বাসসের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

বক্তারা বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট সভাকে কেন্দ্র করে বাসস এমডি যে চিঠি ইস্যু করেছে তা চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে এ চিঠি প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বাসস এমডিকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে বক্তারা বলেন, একদিকে তিনি পতিত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে বাসসে সংগঠিত সকল দুর্নীতি আর অপকর্মকে বৈধতা দিচ্ছেন, অন্যদিকে বাসসের যেসব সাংবাদিক বিগত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন। এসব ফ্যাসিস্ট আচরণ বন্ধ না করলে ফ্যাসিস্ট হাসিনার মতো তার বিরুদ্ধেও কঠোর কর্মসূচি ঘোষণা করে পদত্যাগে বাধ্য করা হবে।

সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বাসস’র এমডিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বাসস এমডির ঢাকা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে যে ধৃষ্টতা দেখিয়েছেন তার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। আগামী মঙ্গলবারের মধ্যে বাসস-এমডি যদি ডিইউজেকে হুমকি দেওয়া চিঠির বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতি না দেন তাহলে বাসস কার্যালয়ের সামনে বুধবার সমাবেশ করা হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X