কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কোন সময়ের মধ্যে নির্বাচন হতে পারে, জানাল ইসি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

সরকার ২০২৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের সম্ভব্য সময় নির্ধারণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, রাজনৈতিক দলের চাওয়া সংস্কারের ওপর নির্বাচনের দিন ঠিক হবে। এই সময়ে নির্বাচন করতে কমিশন প্রস্তুত আছে বলে জানান তিনি।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আবুল ফজল বলেন, ‘দেশের পরিবর্তনের মূল কারণ হলো ভোট ও নির্বাচনব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচনব্যবস্থার ওপর মানুষের চরম আস্থাহীনতা কাজ করেছে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন গঠন হয়েছে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে।’

ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল বলেন, ‘নির্বাচন কমিশন সামনে থেকে দিকনির্দেশনা ও নেতৃত্ব দিতে পারে। তবে মাঠ পর্যায় থেকে কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন করতে দায়বদ্ধ। তাই সবার আত্মোপলব্ধি দরকার। কারও প্রতি আঙুল তোলার সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে ভাবতে হবে সবাই দায়ী।’

এ সময় রাজশাহী বিভাগীয় নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক আসমা শাহীন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X