কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সিআরআইয়ের নামে ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর

সিআরআইয়ের নামে ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, সিআরআইয়ের বিরুদ্ধে আজ অভিযান চালিয়েছে দুদক। অভিযানে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ পাওয়া পায় দুদকের এনফোর্সমেন্ট টিম। অভিযানকালে তারা ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সিআরআইয়ের ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করে।

প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দুদক আইএফআইসি ব্যাংকে সিআরআইয়ের নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার একটি এফডিআর খুঁজে পায়। এ ছাড়া সোনালী ব্যাংকের লেনদেনের রেকর্ডও পাওয়া গেছে।

আক্তার হোসেন বলেন, সিআরআইয়ের পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে অভিযান চালানো হয়।

মহাপরিচালক বলেন, অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় যে সিআরআইয়ের চেয়ারম্যান হিসেবে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), ভাইস চেয়ারম্যান হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের নাম উল্লেখ রয়েছে।

সিআরআইয়ের ট্রাস্টিদের মধ্যে রয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১০

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১২

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৩

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৪

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৫

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৬

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৯

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

২০
X