কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কেমন থাকবে আগামী তিন দিনের আবহাওয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী তিন দিন সারা দেশে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সারা দেশে আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আগামীকাল বৃহ্স্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে। পরদিন শুক্রবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

১১

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১২

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১৩

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১৪

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৫

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

১৬

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

১৭

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

১৮

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

১৯

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

২০
X