কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪০ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘পিনাকী, ইলিয়াস ও কনকের সংসদে আসা প্রয়োজন’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ড. কনক সরওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলামোটরে সংগঠনটির কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল জানিয়ে সারজিস আলম বলেন, ‘বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত। তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত। কিন্তু দেশের বাইরে প্রবাসী ফিল্যান্সার সাংবাদিকেরা সাহস জুগিয়েছেন, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন।’

তিনি বলেন, ‘এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তস্থল থেকে স্মরণ করতে চাই।

আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাই, পিনাকী দাদা, কনক সরওয়ারের কথা বলি, তাদের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন; যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনো তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ’

সারজিস বলেন, নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং যারা প্রবাস জীবন কাটিয়েছে তাদের সংসদেও আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক কমিটি জানায়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য।

এর আগে, চার মহাদেশসহ ৩০ দেশের ৭৫ জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি। রোববার (০৯ ফেব্রুযারি) রাজধানীর বাংলামোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং প্রবাসীবিষয়ক সম্পাদক এহতেশাম হক এক প্রেস ব্রিফিংয়ে কমিটি ঘোষণা করেন।

এতে জানানো হয়, এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা দেশের সঙ্গে তাদের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক সংযোগকে আরও নিবিড় করবে। জুলাই অভ্যুত্থানে অনবদ্য ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকারের পক্ষেও কাজ করবে এ কমিটি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১০

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১১

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১২

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৩

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৪

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৫

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৭

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৮

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৯

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

২০
X