কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ এএম
অনলাইন সংস্করণ

আমরা জনগণের পুলিশ : ডিএমপি কমিশনার

রাজারবাগ পুলিশ লাইন্সে প্রশিক্ষণ পরিদর্শনকালে বক্তব্য দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : কালবেলা
রাজারবাগ পুলিশ লাইন্সে প্রশিক্ষণ পরিদর্শনকালে বক্তব্য দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমরা ব্রিটিশ পুলিশ নই, আমরা জনগণের পুলিশ। তাই যেকোনো জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যূনতম শক্তি প্রয়োগের বিভিন্ন কলাকৌশল আমাদের রপ্ত করতে হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স -এ অনুষ্ঠিত পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর বিভিন্ন ইউনিটের ১৫০ জন পুলিশ সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। ডিএমপি কমিশনার প্রশিক্ষণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকগণের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রশিক্ষণ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

উক্ত পরিদর্শনে পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার মতিঝিল ক্রাইম ডিভিশনের তিনদিন মেয়াদি প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছিল। উক্ত প্রশিক্ষণে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ন্যূনতম বল প্রয়োগের কলাকৌশলের ওপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X