কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নিজাম হাজারীর স্ত্রীর ফ্ল্যাট, জমিসহ ৩০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ 

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নুরজাহান বেগম। ছবি : কালবেলা
ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নুরজাহান বেগম। ছবি : কালবেলা

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের নামে ৮টি ফ্ল্যাট, একটি পিস্তল, ৪ তলার একটি ভবন, কয়েক একর জমি, কোম্পানির শেয়ারসহ ৩০টি ব্যাংকের হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরজাহান বেগমের জব্দ ৮টি ফ্ল্যাট হলো- চট্টগ্রামের গ্রিন লিফ এ রাউট টাওয়ারে একটি ফ্ল্যাট, ঢাকার রমনায় একটি ফ্ল্যাট, মোহাম্মদপুরে একটি ফ্ল্যাট, পল্টনে একটি ফ্ল্যাট, গুলশান-২ এ দুটি ফ্ল্যাট, চট্টগ্রামে কাল ফার সারুজে একটি ফ্ল্যাট। গুলশানে রাকধানী উন্নয়ন করপোরেশন থেকে বরাদ্দকৃত প্লটের ওপর নির্মিত একটি ফ্ল্যাট, যার যৌথ মালিকানা নিজাম হাজারী ও তার স্ত্রী নুরজাহান। এ ছাড়া মোহাম্মদপুরের ৩৩নং ওয়ার্ডে নুরজাহান বেগমের নামে থাকা ৩ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকার ৪ কাঠা জমিতে ৪ তলা একটি ভবনও জব্দ করা হয়েছে।

অন্যদিকে নুরজাজান বেগমের নামে কয়েক একর জমি জব্দ করা হয়েছে। এরমধ্যে খাগড়াছড়ির রামগড়ে ১৫ একর জমি, মোহাম্মদপুরে ৩৩ শতাংশ নাল জমি, মোহাম্মদুরে আরেকটি দলিলে কেনা সাড়ে ১৬ শতক জমি, কেরানিগঞ্জে ৬০ শতাংশ বাগানবাড়ি, গাজিপুরের জয়দেবপুরে ১ একর ৯ শতক জমি। একই স্থানে পাশাপাশি আরেক দলিলে কেনা ১৬ দশমিক ৯৫ শতক জমি এবং একই স্থানে ১৩ দশমিক ১৫ শতক আরেকটি জমি জব্দ করা হয়েছে। এ ছাড়া নুরজাহান বেগমের নামে গাজীপুরের জয়দেবপুরে ২ কোটি টাকার স্টিল স্ট্রাকচার ফার্মও জব্দ করা হয়েছে।

অন্যদিকে নুরজাহান বেগমের নামে একটি পিস্তল (রাইফেল) জব্দ করা হয়েছে। এ ছাড়া স্নিগ্ধা ওয়াটার ট্রান্সপোর্ট লিমিটেডে ১৫ হাজার শেয়ার, স্নিগ্ধা ওভারসিস লিমিটেডের ৮০০ শেয়ার, স্নিগ্ধা ইকুইটিজ লিমিটেডে ২৫ হাজার শেয়ার, এনএন ফিশারিজ অ্যান্ড হ্যাচারির শেয়ার, ৮০ লাখ টাকার ব্যবসার মূলধন, স্নিগ্ধা ডিজাইন লিমিটেডে ৫ হাজার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। এ ছাড়া ৩০ টা ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট নুরজাহান বেগম তার নিজ নামে অর্জিত বা তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদ অন্যত্র বিক্রি করে হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, অনুসন্ধানটির সুষ্ঠু যাচাই কার্যক্রমের স্বার্থে নুরজাহানের নিজ নামে অর্জিত বা তার স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X