কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দায়িত্বে ফখরুল-আক্তার

ফখরুল ইসলাম ও আক্তারুজ্জামান। ছবি : সংগৃহীত
ফখরুল ইসলাম ও আক্তারুজ্জামান। ছবি : সংগৃহীত

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত সাংবাদিকদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- এমআরএ’র নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন দৈনিক আমাদের সময়ের রিপোর্টার আক্তারুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক পদে বাংলানিউজ২৪.কমের লিড মাল্টিমিডিয়া রিপোর্টার রহমতুল্লাহ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) অডিটোরিয়ামে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাতেন বিপ্লব।

নির্বাচনে অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন- সহসভাপতি পদে আমাদের সময়ের মিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের আব্দুলাহ জুবায়ের সাইফুল, দপ্তর সম্পাদক পদে বাংলাফ্লোর আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক পদে কালবেলার মুজাহিদুল ইসলাম (অন্তু মুজাহিদ) প্রচার সম্পাদক পদে কালের কণ্ঠের আব্দুল্লাহ আল নোমান, নারী বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমকালের ফৌজিয়া ফারিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ টাইমসের আরেফিন ইমন, সাহিত্য সম্পাদক পদে আমারদেশ পত্রিকার আরমান মুজাহিদ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমার দেশের রিপোর্টার আশরাফুল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক বাংলানিউজ২৪.কম সাইমুন মুবিন পল্লব, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান তালহা, আপ্যায়ন সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন।

১নং কার্যনির্বাহী সদস্যপদে কালবেলার এইচ এম মাহিন নির্বাচিত হয়েছেন। অনান্য নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন, কালের কণ্ঠের মিরাজ উদ্দীন, বাংলাদেশ প্রতিদিনের নাজমুল ইসলাম এবং নাগরিক টিভির জিহাদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X