কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের ভিসা নিয়ে চীনের সুখবর

চীনা ও বাংলাদেশের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত
চীনা ও বাংলাদেশের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত

সরকার পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা-সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। এ অবস্থায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দ্বিতীয় গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চীন। দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা এক দিনের মধ্যেই যেন ভিসা পান, সে বিষয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এ তথ্য জানান।

তিনি বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওই দিনই ভিসা দিতে পারি, সে রকম ব্যবস্থা করতে চাই।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের মধ্যে একটি রাজনৈতিক বার্তা আছে জানিয়ে তিনি বলেন, এই সফর ছিল খুবই কার্যকর। মিউচ্যুয়াল বেনিফিশিয়ারি সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চীন সম্মান করে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন নাক গলাতে পছন্দ করে না।

শিক্ষাবৃত্তি ও বিনিয়োগ বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে। উচ্চতর শিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে চীনা বৃত্তি দেওয়া হবে।

এ ছাড়া বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও ফুল আমদানি করা হবে জানিয়ে তিনি বলেন, আর আগস্টের পর থেকে ১৩টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারের গত ছয় মাসে চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী।

মোংলা পোর্ট ব্যবস্থাপনা উন্নয়নের চুক্তি শিগগিরই হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১০

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১১

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

১২

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

১৩

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১৪

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১৫

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১৬

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১৭

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৮

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৯

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X