কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পাতাল মেট্রোরেল : ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর

এমআরটি লাইন-১ এ পাতাল রেললাইন। ছবি : সংগৃহীত
এমআরটি লাইন-১ এ পাতাল রেললাইন। ছবি : সংগৃহীত

দেশের প্রথম পাতাল রেল বা এমআরটি লাইন-১ ২০২৬ সালে চালু হতে পারে। এই রেল সংযোগ প্রাথমিকভাবে তিনটি রুটে চলাচল করবে। আর এমআরটি লাইন-১ চালু হলে প্রতিটি একমুখী মেট্রোতে ১২টি স্টেশনে থেমে মাত্র ২৪ মিনিট ৩০ সেকেন্ডে যাওয়া যাবে বিমানবন্দর থেকে কমলাপুর।

অন্যদিকে ৯টি স্টেশনে থেমে ২০ মিনিট ৩০ সেকেন্ডে যাওয়া যাবে নতুনবাজার থেকে পূর্বাচল টার্মিনালে। এ ছাড়া ১৬টি স্টেশনে থেমে ৩৫ মিনিট ৩০ সেকেন্ডে যে কেউ কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত যাতায়াত করতে পারবেন।

সব মিলিয়ে দৈনিক ৮ লাখ যাত্রী দেশের প্রথম পাতাল রেলে যাতায়াত করতে পারবেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পাতাল রেল চালু হলে ১৮ দশমিক ৯৩ কিলোমিটার দূরত্বের উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনে যেতে সময় লাগবে মোট ৩৩ মিনিট ৩৪ সেকেন্ড। এ ক্ষেত্রে স্টেশনে যাত্রাবিরতির সময় ৩০ সেকেন্ড থেকে ৪৫ সেকেন্ড। আর দুটি স্টেশনের মধ্যে গতিসীমা থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ কিলোমিটার।

তবে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত থাকা স্টেশনে যাত্রাবিরতি না থাকলে পরিকল্পনা অনুযায়ী মেট্রোরেলের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমআরটি লাইন-১ প্রকল্পের বিমানবন্দর রুটের পাশাপাশি টানেল মাটির উপরিভাগ থেকে কমবেশি ১০ মিটার থেকে ১৩ মিটার গভীরতায় নির্মাণ করা হবে। তবে কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত এলাকায় সড়কের প্রশস্ততা কম থাকায় ওপর-নিচ পদ্ধতিতে মাটির উপরিভাগ থেকে সর্বোচ্চ ৩৪ মিটার গভীরতায় টানেল নির্মাণ করা হবে।

এতে আরও বলা হয়, পাতাল রেলের কুড়িল থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত উড়াল অংশের উচ্চতা সড়কের স্তর থেকে ১৪ দশমিক ১ মিটার থেকে ১৮ দশমিক ৩ মিটার রাখা হয়েছে। আর প্রতিটি মেট্রোরেলে সর্বোচ্চ ৩ হাজার ৮৮ জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। সর্বনিম্ন ২ মিনিট ৩০ সেকেন্ড ফ্রিকোয়েন্সিতে মেট্রোরেল চলাচল করতে পারবে।

এ ছাড়া এমআরটি লাইন-১ এর পাতাল রেলের সর্বোচ্চ পরিচালন গতিসীমা থাকবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। অন্যদিকে উড়াল মেট্রোরেলের সর্বোচ্চ পরিচালন গতিসীমা ঘণ্টায় ১০০ কিলোমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১০

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১১

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১২

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৩

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৪

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৫

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৬

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৭

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৮

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৯

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

২০
X