কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগে ইইউর সমর্থন প্রকাশ 

ড. সৈয়দ রেফাত আহমেদ এবং ইইউ রাষ্ট্রদূত ও মিশন প্রধান এইচ ই মাইকেল মিলার। ছবি : সংগৃহীত
ড. সৈয়দ রেফাত আহমেদ এবং ইইউ রাষ্ট্রদূত ও মিশন প্রধান এইচ ই মাইকেল মিলার। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের বিচারিক স্বাধীনতা ও সংস্কার উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ইইউ ইন বাংলাদেশের ভেরিভায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইইউ বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং কার্যকারিতার প্রতি সমর্থন করে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইউএনডিপির সঙ্গে কাজ করছে। আমরা আমাদের অংশীদারদের পাশে আছি। আমরা সর্বজনীন মূল্যবোধের পক্ষে আছি। আমরা প্রধান বিচারপতি এবং অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্দেশ্যগুলোর সমর্থনে পাশে আছি।’

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইএনডিপি, বাংলাদেশের যৌথ উদ্যোগে ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে ‘জুডিশিয়াল ইন্ডিপেনডেন্টস অ্যান্ড ইফিশিয়েন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত নানা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত ওই সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং মিশন প্রধান এইচ ই মাইকেল মিলার অংশগ্রহণ করেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ ছাড়া সেমিনারে আরও ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, ইউএনডিপি বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X