কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম রমজান থেকে ভেজালবিরোধী অভিযান : শিল্প উপদেষ্টা

প্রথম রমজান থেকে ভেজালবিরোধী অভিযান : শিল্প উপদেষ্টা
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : সংগৃহীত

প্রথম রমজান থেকে ভেজালেবিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি জানান, রমজানের প্রথম দিন থেকেই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এই অভিযানে রাজধানীতে প্রতিদিন ৩টি এবং জেলা-উপজেলা পর্যায়ে ১টি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে। অভিযানের সময় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।

শিল্প উপদেষ্টা বলেন, বিএসটিআই গত কিছুদিনে খোলা বাজার থেকে ইফতার ও সেহরির ৭৩৭টি নমুনা সংগ্রহ করে। এর মধ্যে ৫৫৯টি নমুনা পরীক্ষা করা হলে সেখান থেকে ৪৭টি নিম্নমানের পণ্য পাওয়া গেছে। এসব মানহীন পণ্যের তালিকায় আছে প্রাণিজ ঘি, ফ্রুটস ড্রিংক, লবণ, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই ও মসলা।

তিনি আরও বলেন, গত চার মাসে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে ৪২৮টি মামলা হয়েছে এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে সিলগালা করা হয়েছে ২৩টি প্রতিষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X