কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশবান্ধব ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে : রিজওয়ানা হাসান 

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সৌজন্য
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সৌজন্য

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদ্যুতের অপচয় রোধে সরকারি উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশবান্ধব ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ভবনগুলো যেন ইকো-ফ্রেন্ডলি হয়, সে অনুযায়ী ডিজাইন করতে হবে।

উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়নে মাসভিত্তিক কর্মপরিকল্পনা করতে হবে। প্লাস্টিকের বিকল্প পণ্যের ব্যবহার বাড়াতে হবে। নদী ভরাট ও ধুলা দূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, পূর্বাচল নতুন শহরের ১৪৪ একর শালগাছপূর্ণ ভূমি ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া, ২৬ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গাছ সংরক্ষণে বন অধিদপ্তরের উদ্যোগে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। এক মাসব্যাপী এ কর্মসূচি চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X