কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ইলিশ যাচ্ছে চীন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে চীনের রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে চীনের রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে এক হাজার টন ইলিশ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই আগ্রহ প্রকাশ করেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, চীনে বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। তাই প্রাথমিকভাবে আমরা বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ আমদানি করতে চাই।

এ ছাড়া বাংলাদেশে থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করারও আশা প্রকাশ করেছেন ইয়াও ওয়েন। একইসঙ্গে চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি। ইতোমধ্যে চট্টগ্রামের ইকোনমিক জোনে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধুরাষ্ট্র। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

এ সময় বাংলাদেশে কৃষি, ট্রান্সপোর্টেশন, অ্যাগ্রো-মেশিনারিজ ও স্বাস্থ্যসেবা খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান উপদেষ্টা।

এ ছাড়া বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে এবং আমদানি পণ্যের সব ধরনের ট্যারিফ কমানোর আহ্বান জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে ট্রাক তৈরির কারখানা স্থাপন ও কৃষির আধুনিকীকরণে বিনিয়োগ দুদেশের জন্য শুভ ফল বয়ে আনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১০

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১১

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১২

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৩

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৪

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৫

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৬

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৭

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৮

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৯

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

২০
X