বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এ্যাবের বর্ধিত সভা বাতিলের নিন্দা ও প্রতিবাদ 

এ্যাবের লোগো। ছবি : সংগৃহীত
এ্যাবের লোগো। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর বর্ধিত সভা বাতিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সদস্য মো. এমদাদুল হক দুলু।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমরা সচেতন কৃষিবিদ সমাজ এ সিদ্ধান্তের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। আমরা মনে করি, বর্তমান আহ্বায়ক কমিটি নির্বাচন না দিয়ে সংগঠনকে কুক্ষিগত করে রাখার হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জোর দাবি পুনর্ব্যক্ত করছি। এমন অবস্থায়, আমরা সচেতন কৃষিবিদ সমাজ এগ্রিকালচারিস্টস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-কে সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।

জানা গেছে, জাতীয়তাবাদী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক কমিটি গঠন করা হয় ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি। রাশিদুল হাসান হারুনকে আহ্বায়ক, গোলাম হাফিজ কেনেডিকে যুগ্ম আহ্বায়ক ও জি কে মোস্তাফিজুর রহমানকে সদস্য সচিব করে তিন মাসের জন্য কমিটি গঠন করা হয়। এ কমিটির লক্ষ্য ছিল উক্ত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে তারা নির্বাচনের পথ পরিহার করে সংগঠনের গণতান্ত্রিক পথযাত্রাকে রুদ্ধ করে। ফলে প্রাণচাঞ্চল্য হারায় জাতীয়তাবাদী কৃষিবিদদের প্রাণপ্রিয় সংগঠনটি।

গত বছরের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয়তাবাদী কৃষিবিদগণ উক্ত আহ্বায়ক কমিটিকে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। নানাভাবে কালক্ষেপণের পর গত ৭ ফেব্রুয়ারি সদস্যসচিব জি কে মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ে এক ‘বিশেষ জরুরি সভা’ আহ্বান করলেও তা অনাকাঙ্ক্ষিতভাবে স্থগিত করে। এরপর কৃষিবিদগণের অব্যাহত দাবির প্রেক্ষিতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এক বর্ধিত সভা আহ্বান করা হয়। কিন্তু কৃষিবিদদের তোপের মুখে তারা এ সভাও বাতিল করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X