কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ
রোড সেফটি ফাউন্ডেশন

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৭৮

রোড সেফটি ফাউন্ডেশনের লোগো। ছবি : সংগৃহীত
রোড সেফটি ফাউন্ডেশনের লোগো। ছবি : সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে মোট ৫৯৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৭৮ জন নিহত ও ১ হাজার ৩২৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৭ জন শিশু এবং ৭৮ জন নারী রয়েছে। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

শনিবার (৮ মার্চ) রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে ২৪১ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৭ জন, যা মোট নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪০ দশমিক ৪৩ শতাংশ।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ১১৪ জন পথচারী নিহত হয়েছেন, যা ওই মাসে সড়কে মোট নিহতের ১৯ দশমিক ৭২ শতাংশ। যানবাহনের চালক ও তার সহকারী নিহত হয়েছেন ৮২ জন।

একই সময়ে দুটি নৌ-দুর্ঘটনায় চারজন নিহত এবং দুজন আহত হয়েছেন। এ ছাড়া ১৪টি রেল দুর্ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিহত এবং ছয়জন আহত হন।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে বলা হয়েছে, মোটরসাইকেলের চালক ও আরোহী ২২৭ জন, বাসযাত্রী ৩৩ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৫৬ জন, প্রাইভেট কার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-র‌্যাবের জিপ আরোহী ২২ জন, থ্রি-হুইলারের যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ৯২ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নছিমন-করিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্রা) ২০ জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যানের আরোহী ১৪ জন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনাগুলোর মধ্যে ২০৯টি জাতীয় মহাসড়কে, ২৬৮টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়কে, ৪৬টি শহরের সড়কে সংঘটিত হয়েছে। এসময় দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৯৩৮টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১০

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১২

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৩

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৪

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৫

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৬

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৭

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৮

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৯

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

২০
X