কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

বেপজায় সিঙ্গাপুর-ভারত মালিকানাধীন কোম্পানির ৯২.৪০ লাখ ডলার বিনিয়োগ

অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। ছবি : কালবেলা
অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। ছবি : কালবেলা

বেপজার অর্থনৈতিক অঞ্চলে সিগারেট উৎপাদন কারখানা স্থাপন করবে সিঙ্গাপুর-ভারত মালিকানাধীন অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেড। শতভাগ রপ্তানিমুখী সিগারেট উৎপাদন কারখানায় প্রতিষ্ঠানটি ৯২ লাখ ৪০ হাজার ডলার বিনিয়োগ করবে। কারখানাটিতে বছরে ৯০০ কোটি সিগারেট উৎপাদন হবে এবং ১২৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কারখানা স্থাপনের লক্ষ্যে অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সংস্থাটির ঢাকা কার্যালয়ে এই চুক্তি সই হয়। বেপজার সদস্য মো. ইমতিয়াজ হোসেন এবং অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টে ইয়ং শেং এডউইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সই শেষে বেপজা নির্বাহী চেয়ারম্যান অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এসময় বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ এবং এলিড টোব্যাকো কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X