কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক হাবিবুর রহমান খান মারা গেছেন

হাবিবুর রহমান খান। ছবি : সংগৃহীত
হাবিবুর রহমান খান। ছবি : সংগৃহীত

দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারজানা মাহমুদ সনি। তিনি জানান, বিকেল ৪টার দিকে অসুস্থ বোধ করেন হাবিবুর রহমান। এ সময় হঠাৎ বমি শুরু করেন। পরে দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি আর নেই।

সদালাপী হাবিবুর রহমান খানের অসময়ে চলে যাওয়া মানতে পারছেন না পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীরা। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে।

মেধাবী ও বিচক্ষণ সাংবাদিক হাবিবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পড়ালেখা শেষ করে তিনি পুরোদমে সাংবাদিকতায় মনোনিবেশ করেন। তিনি দৈনিক যুগান্তরে রাজনৈতিক বিট করতেন। মৃত্যুর দিনেও পত্রিকার শেষ পাতায় তার নামে লিড স্টোরি ছাপা হয়েছে। সেই প্রতিবেদন ফেসবুকে শেয়ারও করেছেন হাবিব। কে জানত এটাই তার জীবনের শেষ প্রতিবেদন! হাবিবুর রহমান খান জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X