কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
যেকোনো নামেই মিলছে ট্রেড লাইসেন্স

ঢাকায় কাঁকড়ার ব্যবসা করবেন ট্রাম্প, ভাতের হোটেল খুলবেন মাস্ক!

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

যে কোনো নামেই মিলছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ই-ট্রেড লাইসেন্স। এই সুযোগে ভুয়া নাম ও ঠিকানা দিয়ে অনেকেই ই-ট্রেড লাইসেন্স বের করছেন।

দেখা গেছে, বাংলাদেশি কাঁকড়ার ব্যবসা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভুয়া ই-ট্রেড লাইসেন্স বের করা হয়েছে ডিএনসিসির ওয়েবসাইট থেকে। প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে ট্রাম্প অ্যাসোসিয়েশন। ব্যবহার করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ছবি। আর প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে ৪০/৪২, রোড নম্বর ৪, ব্লক এফ, সেক্টর ২, আফতাবনগর, বাড্ডা। আর ব্যবসার ধরন দেওয়া হয়েছে কাঁকড়া মাছ বিক্রেতা।

একইভাবে ইলন মাস্কের নামে নেওয়া হয়েছে একটি লাইসেন্স। ইলন মাস্কের ছবি ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে টুইটার। ব্যবসার ধরনে লেখা হয়েছে ডায়াগনস্টিক, রেস্টুরেন্ট (এসি), হাসপাতাল। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করা হয়েছে- মার্কেট স্কয়ার ১৩৫৫, সানফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র। আর অঞ্চল দেওয়া হয়েছে ভাটারা।

এ ছাড়াও মার্ক জাকারবার্গের নামে একটি ভুয়া ই-ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে। এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে মেটা প্ল্যাটফর্ম, ইনকরপোরেটেড। প্রতিষ্ঠানের ধরন দেওয়া হয়েছে কারখানা, খাদ্য উৎপাদনকারী, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট (এসি), হাসপাতাল। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া ৯৪০২৫। অঞ্চল দেওয়া হয়েছে ভাটারা।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বারের লাইসেন্স, রেস্টুরেন্টের লাইসেন্স, ফায়ারের লাইসেন্সসহ যেসবের সঙ্গে পাবলিক সিকিউরিটি জড়িত সেসব লাইসেন্স আমরা দিচ্ছি না। কিন্তু ট্রেড ও অন্যান্য লাইসেন্সের ক্ষেত্রে আমরা এই স্বাধীনতা দেব।

নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেন, অনলাইন বা সেবা সহজীকরণ নাম দিয়ে এভাবে করাটা আধুনিক নগর পরিকল্পনা ধারণার সঙ্গে বেমানান। আমরা চাই সেবা সহজ হোক কিন্তু যাচাই-বাছাই ছাড়া এ ধরনের ট্রেড লাইসেন্স দেওয়ার কোনো সুযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X